রাজ্য সরকারের স্বেচ্ছাসেবক পদের আবেদন এখন অনলাইনে। Apply For Volunteer Online Application

মারাত্মক করোনা ভাইরাসের সাথে লড়াইয়ের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করছেন। Covid 19 লড়াইয়ের জন্য বা লড়াইকে জোরদার করার জন্য রাজ্য সরকারের উদ্যোগে ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । চিকিৎসক/নার্স/প্যারা মেডিকেল বা অন্যান্য যারা পরিষেবা প্রদান করতে ইচ্ছুক সেই সকল প্রার্থীদের আবেদনের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভলেন্টিয়ার পদের আবেদনের জন্য কোন নির্দিষ্ট যোগ্যতা বা বয়সের বাধ্যবাধকতা নেই। সবাই এই সেচ্ছাসেবক পদের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন-প্রক্রিয়া প্রথমে শুরু হয়েছিল ইমেইলের মাধ্যমে সে ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ইমেইল পাঠাতে বা ইমেইল গ্রহণ করতে কিছু সমস্যা সম্মুখীন হতে হয়েছিল স্বাস্থ্য দপ্তর কে। কারন একটি জিমেইল আইডিতে অত্যাধিক পরিমাণে ইমেইল পাঠানোর কারণে জিমেইল আইডিতে ইমেইল গ্রহণ করতে কিছু টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাই পশ্চিমবঙ্গ হেলথের তরফ থেকে এই আবেদন প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে করা হয়েছে। Apply For Volunteer Online Application


আপনারা অনলাইনে যদি এপ্লিকেশন করতে চান বা আবেদন করতে চান তাহলে আপনাদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে তা নিচে দেওয়া হল।
প্রথমে আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ এর অফিশিয়াল ওয়েবসাইট তথা https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইট এর ফ্ল্যাশ একটি নোটিশ রানিং আছে যেখানে লেখা থাকবে Apply For Volunteer এখানে আপনাদের ক্লিক করতে হবে। Apply For Volunteer এ ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেইজ (Page) বা উইন্ডো ওপেন হবে । এখান থেকে আপনাদের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে দুটো অপশন পাবেন একটি সাইন আপ এবং অন্যটি লগইন। প্রথমে সাইনআপ অপশনে ক্লিক করে আপনাদের সম্পূর্ণ ডিটেইলস দেওয়ার পর সাইনআপ করে নিতে হবে। সাইন আপ সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনাদের লগইন অপশন এ ক্লিক করে ইমেইল এবং তৈরি করা পাসওয়ার্ড বসিয়ে লগইন করে নিতে হবে। লগিন হওয়ার পর আপনাদের সামনে যে ডিটেলস গুলো চাইবে সেই ডিটেলস গুলো সম্পন্ন রকম ফিলাপ করার পর আপনাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে। Apply For Volunteer Online Application
সাবমিট করার পর যদি আপনাদের মনে হয় কোন জায়গাতে কোন মিসটেক করে ফেলেছেন সেখানে আপনার পুনরায় এডিট অপশনে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন। 
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওখান থেকে একটি প্রিন্ট আউট পাবেন তো সেই প্রিন্ট আউট টি বের করে আপনারা নিজের কাছে রেখে দিবেন।
শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদনের অন্তিম দিন এই সম্পর্কে কোনরকম তথ্য আমাদের কাছে নেই।

Note : অবশ্যই আপনারা আবেদন করার আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in ভিজিট করার পর সম্পূর্ণ রকম তথ্য যাচাই করে আবেদন করবেন।
আমাদের কাজ আপনাদের কাছে আবেদনের Notice টি পৌঁছে দেওয়া আমরা কোনরকম এই আবেদন প্রক্রিয়ার সাথে যুক্ত নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.